সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে নগরীতে গণসংযোগ করেছেন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। আজ সোমবার (২৯ মে) বেলা ১১ টার দিকে নগরীর ইশ^বসু রোড ও সদর রোডের কাকলী মোড় থেকে অশি^নী কুমার টাউন হল পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে গণসংযোগ করেন। তিনি বরিশাল নগরীর উন্নয়নধারাকে ফিরিয়ে আনার জন্য আগামী ১২ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বলরাম পোদ্দার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু, মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তিলোত্তমা শিকদার ও আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, আপামর মানুষ নৌকাকে সমর্থন জানাচ্ছেন। তারা উন্নয়নের জন্য আবারও নৌকাকে বিজয়ী দেখতে চান। নির্বাচিত হলে এই সব মানুষদের প্রত্যাশা পুরনে সর্বাত্তক চেষ্টা করবেন বলে তিনি জানান।