May 15, 2026, 11:01 am

বঙ্গবন্ধু সাফারি পার্কে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে মুকুটযুক্ত সারসপাখি

Reporter Name
  • আপডেট Thursday, May 30, 2024
  • 92 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম, স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রয়েছে নানান প্রজাতির দেশি-বিদেশি পশুপাখি। পার্কে আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীদেও আনন্দের খোরাক জোগায় এরা। বিশেষ করে ছোট্ট সোনামণিরা বেশি আনন্দ পায় বিভিন্ন পাখি দেখে। ধনেশ বেষ্টনীতে প্রবেশ করতেই চোখে পড়বে উগান্ডার জাতীয় পাখি ক্রেন হল, যা বাংলাদেশে লাল মুকুটযুক্ত সারসনামে পরিচিত। সাব-সাহারান আফ্রিকার শুষ্ক সাভানাতে এদের দেখা মেলে। এ ছাড়া কেনিয়ানদী ও হ্রদেও কাছে ঘাসযুক্ত সমতলভূমিতেও এদেও বসবাস রয়েছে।
ধূসর মুকুটযুক্ত সারস লম্বায় ৩ ফুটের বেশি, ওজন হয় ৩ কেজির ওপরে। এদেও ডানা বেশ লম্বা। পুরোশরীরের পালক ধূসর রঙের। ডানাগুলো প্রধানত সাদা রঙের হয়। মাথায় শক্ত সোনালি পালকের সুন্দও মুকুট রয়েছে। মুখের দিকে হালকা সাদা এবং পা কালো রঙের হয়। ক্রেন হলপাখিসর্বভুক, গাছপালা, বীজ, শস্য, পোকামাকড়, ব্যাঙ, কৃমি, ছোটমাছ ও জলজপ্রাণীর ডিম খেয়ে জীবনধারণ করে থাকে। রাতে গাছের মগডালে বিশ্রাম নেয়। সারসপাখি দুই থেকে পাঁচটি ডিম দেয়। ২৮ থেকে ৩১ দিন পর্যন্ত ডিমে তা দেয় এরা। ছানাগুলো ৫৬ থেকে ১০০ দিনের মধ্যে মা-বাবা থেকে আলাদা হয়ে যায়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারিপার্কে ধনেশ বেষ্টনী একটি বিশাল এলাকায় জোড়া বেঁধে এদিক-সেদিক ছোটাছুটিকরছে ক্রেন হলবাসারস পাখি। কখনো বেষ্টনীর ছোট্ট লেকে নেমে অন্য পাখির সঙ্গে মিশে খাবারের সন্ধান করছে। কখনো বেষ্টনীর ভেতর থাকা বিভিন্ন গাছে উঠে বিশ্রাম নিচ্ছে। কখনো নিজেদেও মধ্যে খুনসুটি কওে সময় কাটাচ্ছে। বেষ্টনীর নির্দিষ্ট স্থানে দাঁড়িয়েলাল মুকুটযুক্ত সারসপাখি দেখছে বিভিন্নবয়সী দর্শনার্থীরা।
পার্কে আসা দর্শনার্থী লিপি আক্তার বলেন, ‘ছেলে মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে এসেছি। বিভিন্ন পশুপাখি দেখা হয়েছে। বাচ্চারা সারস পাখি দেখে খুবই আনন্দ পেয়েছে। অনেক সময় দাঁড়িয়ে মনোযোগসহ পাখি দেখেছে বাচ্চারা।’
একই বেষ্টনীতে কথা হয় জামালপুর থেকে আসা সাহেব আলীর সঙ্গে। তিনি একজন স্কুল শিক্ষক। স্ত্রী-সন্তান নিয়ে পার্কে ঘুরতে এসেছেন। তিনি বলেন, সবাই এই বিদেশি পাখি দেখে খুবই আনন্দ পাচ্ছে। দেখতে খুবইচমৎকার। বাচ্চাদের বেশ আনন্দ দিয়েছে। সারস পাখির এদিক সেদিক ছোটাছুটি আর সুন্দর ভঙ্গিতে নাচানাচি করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কেও ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিভিন্ন পশু পাখি দর্শনার্থীদেও আনন্দ দেয়। বিশেষকরে বিদেশি পাখি ক্রেন হলবা মুকুটযুক্ত সারস খুবই মিষ্টি পাখি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর