June 5, 2026, 2:39 pm

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, August 10, 2023
  • 162 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালে বিভাগীয় পর্যায়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিসিসি’র নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান এবং পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম সহ ক্রীড়া সংগঠক এবং সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। খেলাধুলার মধ্যে থাকলে তরুণ সমাজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকবে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে খেলাধুলার মান বৃদ্ধি পাবে উদীয়মান খেলোয়ার তৈরি হবে বলে তিনি আশা করেন।  

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। আজ শুরু হওয়া এই টুর্নামেন্টে বরিশাল বিভাগের ৬ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপ মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ও ঝালকাঠির রাজাপুর ডিগ্রি কলেজ দল পরস্পরের মোকাবেলা করে। 

আগামী ১৩ আগস্ট বিকেলে এই টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।  

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর