May 25, 2026, 5:35 am

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Wednesday, September 25, 2024
  • 116 জন দেখেছে

একাডেমিক জ্ঞানের পাশাপাশি কম্পিউটার দক্ষতায় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) কম্পিউটার দক্ষতার উপর অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বশেমুরকৃবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসটি) বিভাগের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, প্রশিক্ষণ কর্মসূচির সভাপতি প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, প্রশিক্ষণের টুল্স অ্যান্ড টেকনিক্স অব বায়োইনফরমেটিক্স এর রিসোর্স পার্সন প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলামসহ প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বশেমুরকৃবির সেকশন অফিসার (জনসংযোগ) মোঃ রনি ইসলাম আজ বুধবার এ তথ্য জানান।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিকভাবে অর্জিত জ্ঞানকে দক্ষতায় রূপান্তর করতে তথ্য প্রযুক্তিতে সম্মখ ধারণা রাখা অতীব জরুরি। আইসিটিতে স্কিল বাড়িয়ে কর্মক্ষেত্রে নিজেকে শাণিত রাখতে শিক্ষার্থীদের অক্লান্ত প্রয়াসের প্রতি গভীর তাগিদও দেন।
প্রাথমিকভাবে অনলাইনে রেজিস্ট্রেশনকারী ৫০ জন শিক্ষার্থীদের দুই মাসব্যাপী ২৫টি গুরুত্বপূর্ণ ক্লাসের মাধ্যমে এ প্রশিক্ষণ দেয়া হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ৪ জন প্রফেসর প্রশিক্ষণের ইনস্ট্রাক্টর হিসেবে ফাইন্ডেশন, ইন্টারমেডিয়েট ও অ্যাডভ্যান্স লেভেলের ৩টি স্তরে প্রশিক্ষণ প্রদান করবেন। ইতিপূর্বে ৩টি ব্যাচ সফলতার সাথে এ ডিজিটাল প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং সামনে আরো এক হাজারের বেশি শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর