July 8, 2026, 4:51 pm

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, October 28, 2023
  • 135 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে দক্ষিণ এশিয়ার প্রথম কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে টানেলের উদ্বোধন করেন। এর আগে কর্ণফুলীর নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামে শনিবার সকাল ১০টা ৫৩ মিনিটে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী। টানেলটি ২৯ অক্টোবর থেকে যানবাহনের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এদিন তিনি আনোয়ারা নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী এ উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী দিনের খাম এবং প্রথম নদীর তলদেশে সড়ক টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও অবমুক্ত করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর