July 9, 2026, 9:58 pm

বঙ্গবন্ধুর সমাধিতে সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Saturday, May 11, 2024
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দ্বাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি শ্রদ্ধা নিবেদন করেছে। কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিকের নেতৃত্বে কমিটির সদস্য সেখ সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ-আল-কায়সার, মোহাম্মদ গোলাম ফারুক ও মোছা. নাছিমা জামান শ্রদ্ধা নিবেদন করেন। আজ শনিবার (১১ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কমিটির সদস্যরা নীরবে দাঁড়িয়ে থাকেন, কোরআন তেলাওয়াত করেন। পরে বঙ্গব্ন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে মোনাজাত ও সমাধিস্থল পরিদর্শনে অংশগ্রহণ করেন তারা। সমাধিস্থল পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব একেএমজি কিবরিয়া মজুমদার, সভাপতির একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূইয়া, সেতু বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর