July 9, 2026, 3:56 pm

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন মাশরাফী

Reporter Name
  • আপডেট Sunday, December 24, 2023
  • 94 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ :: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, বিগত পাঁচ বছর এলাকার জন্য কাজ করেছি। করোনার মতো মহামারি গিয়েছে। অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সব কিছুর ভিতর দিয়ে পাঁচটি বছর গিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এতো কঠিন সময় দারুনভাবে পার করেছি। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন বাড়বে এবং ভাল হবে। জয়ের ব্যাপারে আশাবাদী বলেও তিনি জানান।আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ভিবিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মাশরাফী আরো বলেন, খেলাধুলা তো আমার রক্তের সাথে মিশে রয়েছে। আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না খেলাধুলার সাথে সংসদ সদস্য মিলানোর কোন সুযোগ আছে। অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সাথেই থাকবো।
এর আগে মাশরাফী বিন মোর্ত্তজা তাঁর আসনের কর্মি সমর্থকদের নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর