নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া শেখ রাসেল শিশু নিকেতনের (কেজি স্কুল) বিপুল সংখ্যক শিক্ষার্থী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। আজ মঙ্গলবার শিশু শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া- মোনাজাতে অংশ নেয় শিশুরা। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু নিকেতনের (কেজি স্কুল) পরিচালক ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, পরিচালক শেখ পলিন ও শিশু নিকেতনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।