May 30, 2026, 11:57 pm

বঙ্গবন্ধুর সমাধিতে যুব মহিলা লীগের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Saturday, July 22, 2023
  • 131 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুব মহিলা লীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। নেতৃবৃন্দ পরে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন তারা।

এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন দলের সহসভাপতি জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরী, শামীমা চৌধুরী বিথী, আশরাফুন্নেছা পারুল, সৈয়দা মোনালিসা নাদিরা পারভীন লাকী, শামীমা আক্তার দোলা, সালমা ভূঁইয়া চায়না সীমা ইসলাম, জাকিয়া সৃজনী শিউলী, শাহানাজ মতিন ঘূর্নী, মির্জা রাফিয়া আক্তার, বীণা চৌধুরী মিতু, আক্তার নাজমা বেগম রত্না, মেহের নাজ আক্তার নাহিদা ও শামীমা আরা নিগার, যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ কামরুন্নাহার সুমি, তানিয়া সুলতানা হ্যাপি, তানিয়া হক শোভা, নিলুফার ইয়াসমিন শম্পা ও উছমিন আরা বেলী, সাংগঠনিক সম্পাদক নিলুফার ইয়াসমীন নীলু, ইসরাত জাহান অর্চি, মাসুমা আক্তার পলি, ফারহানা আক্তার সুমী, জান্নাতারা জান্নাত ও নিলুফার ইয়াসমিন ইতি এবং কার্যনির্বাহী সদস্য ফারহানা নাছরিন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর