নিজস্ব প্রতিবেদক :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৭ জন উপমহাপরিদর্শক (ডিআইজি)। আজ বুধবার দুপুরে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শাহ আলম, কেএম নাহিদুল ইসলাম, শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান, মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপ্লব বিজয় তালুকদার, মো. মনিরুজ্জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।