নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজ মঙ্গলবার সাভার উপজেলায় নির্মিত এই সমাধিতে ফুল দিয়ে নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরীর সুমি, ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মিরানা জামান, ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিমা জাহান শিউলি, সাভার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা বাশার, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি কাকলি ইসলাম, হেনা আক্তার, পারুল ইসলাম, আলিয়া আক্তার প্রমূখ। ফুল প্রদান শেষে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাভার উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরীর সুমি ও সাধারণ সম্পাদক ডা.মিরানা জামান।
ডা.মিরানা জামান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা এ দেশকে পুনরায় পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। আজ বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। কোন ষড়যন্ত্রকারী আমাদেরকে বাধা দিতে পারবে না। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে ইনশাল্লাহ।