নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বৃহস্পতিবার ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান তিনি।এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পিসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।