July 9, 2026, 11:14 pm

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • আপডেট Sunday, March 17, 2024
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। আজ রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগরভবনের সামনে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক (বিপণন) মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক (বিপণন) ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক (বিক্রয়) মো. মোখলেছুর রহমান মারুফ।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ কর্মগুণে যুগ যুগ ধরে সারাবিশ্বের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। ১৯৭১ সালে জাতির পিতার নেতৃত্ব ও দূরদর্শী প্রজ্ঞার কারণেই পাকিস্তানের শোষণ ও অপশাসন থেকে মুক্ত হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের লাল-সবুজের ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার প্রতিষ্ঠিত আধুনিক হামদর্দ বাংলাদেশ সেই লক্ষ্য বাস্তবায়নে নিরন্তরভাবে স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগ সফল করতেও হামদর্দ সারা দেশে স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিয়ে মানুষের দ্বারে দ্বারে কড়া নাড়ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর