June 4, 2026, 5:03 am

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name
  • আপডেট Sunday, December 21, 2025
  • 140 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলটির ৫ সিনিয়র সদস্য রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
অপরদিকে, গোহাইল রোডে নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচন সমন্বয়ক সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় রেজাউল করিম বাদশা সাংবাদিকদের জানান, বগুড়া-৬ আসনে তারেক রহমানের প্রার্থীতার জন্যই মনোনয়নপত্র ফরম উত্তোলন করা হয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে আসনটি উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর