স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি মুছে ফেলার বহু চেষ্টা করেছে কিন্তু পারেনি। ৫ আগষ্টের পর জামায়েতে ইসলামীও শহীদ জিয়াকে বাকা চোখে দেখতে শুরু করেছে।
বক্তারা বলেন, শহীদ জিয়া গণমন্ত্রে বিশ্বাস করতেন বলেই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ, জামায়েতেই ইসলামীসহ সবার রাজনৈতিক অধীকার ফিরিয়ে দিয়েছেন। আজ শনিবার সকালে ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত আলম সরকারের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক এড. আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, মাহবুব আলম শুক্কুর, এড. সিদ্দিকুর রহমান, বশির আহাম্মেদ বাচ্চু, এড. এমদাদ খান, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, প্রভাষক বশির আহাম্মেদ, হুমায়ূন কবির রাজু, মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর সেচ্ছাসেবকদল নেতা শাহাদাত হোসেন শাহীন, মুক্তিযোদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি রায়হান আল মাহমুদ রানা, মহানগর ছাত্রদলের আহবায়ক রোহানুজ্জামান শুক্কুর,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা প্রমুখ। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা খোকন বিশ্বাস।
এদিকে একই দিন একই সময়ে শহরের তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতাল অডিটরিয়ামে শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দস্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ- স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলম, ড্যাবের সদস্য সচিব ডা. খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক ডা. মো. কামরুল ইসলাম প্রমুখ।