July 9, 2026, 12:15 pm

ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন উজ্জীবিত হয়েছে : তাবিথ আউয়াল

Reporter Name
  • আপডেট Friday, May 23, 2025
  • 59 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, সমগ্র জাতি একতাবদ্ধভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনে বাধ্য করেছে। ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন ও যুবসমাজ নতুন ভাবে উজ্জীবিত হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নগর বিএনপি আয়োজিত সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
আলোচনা সভায় তাবিথ আউয়াল বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়। আমাদের যুবসমাজের মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে। সকল অসামাজিকতা রোধে যুব সমাজকে সাহসিকতার সাথে কাজ করতে হবে। সমাজের সকল অন্যায় অসঙ্গতি সামাজিক ভাবে মোকাবেলা করতে হবে। মোবাইল এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ তবে এটিকে পজেটিভ হিসেবে ব্যবহার করতে হবে।
তিনি বলেন, ফুটবল খেলা সবার জন্য। এটা কেবল খেলোয়াড়দের জন্য না। এই ফুটবলকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।
যশোর থেকে অনেক প্রতিভাবান ফুটবলার তৈরি হয়েছে যারা এক সময়ে জাতীয় পর্যায়ে খেলেছে আমি নিজেও মাঠে গিয়ে তাদের খেলা উপভোগ করেছি। আমরা যশোরের মাটিতে আবারও ফুটবলের জাগরণ দেখতে চাই। যেখানে বিদেশী খেলোয়াড়রা অংশ নেবে। যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক হারুন জামিল, দড়াটান জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী প্রমুখ।
আলোচনা সভায় পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর