July 8, 2026, 11:07 pm

ফ্যাসিস্টের আবর্জনা পরিষ্কার করতে হবে: আফরোজা আব্বাস

Reporter Name
  • আপডেট Saturday, October 25, 2025
  • 80 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া আবর্জনা এখনও পরিষ্কার করা যায়নি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। আজ শনিবার (২৫ অক্টোবর) সবুজবাগ কালভার্ট রোডে আয়োজিত এক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, বিগত ১৬ বছরের জুলুম অত্যাচারের শিকার হয়ে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হলেও এখনও পতিত ফ্যাসিস্টের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করা যায়নি। দেশকে এগিয়ে নিতে হলে এই আবর্জনা অবশ্যই পরিষ্কার করতে হবে।
আফরোজা আব্বাস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতি, রাজনৈতিক কাঠামো সবকিছুকে ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।
এ সময় তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ভালোবাসার মাধ্যমে মানুষকে জয় করে একটি ঐক্যের রাজনীতি সৃষ্টি করার আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তার মানে আমাদের পূর্ণ বিশ্বাস ওই সময়েই হবে। তবে তিনি নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন রুখতে যারা আসবে তাদেরকে জনগণ রুখে দেবে। জনগণ এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর যাবৎ তা থেকে বঞ্চিত ছিলো। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।
খিলগাঁও থানা বিএনপির আহবায়ক মাসুদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশিদ আকন্দের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও কেন্দ্রীয় সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর