July 9, 2026, 9:53 am

ফেনীর ছাগলনাইয়ায় সিএনজি চোরচক্রের ৪ সদস্য আটক

Reporter Name
  • আপডেট Wednesday, July 2, 2025
  • 82 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ফেনীর ছাগলনাইয়ায় সিএনজি চোরচক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার পূর্ব শিলুয়ার চৌধুরী বাজারের দক্ষিণ রেজিয়া মার্কেটের সামনে থেকে একটি চোরাই সিএনজিসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর কাজী বাড়ির বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৩০), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ১২ নম্বর চিওড়া ইউনিয়নের বাসিন্দা মো. কবির আহাম্মদ (৪৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জের দৈবুগ্যহাটি ইউনিয়নের বাসিন্দা মো. মিরাজ (৩২) ও লক্ষ্মীপুর জেলার কমলগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মো. সবুজ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিযোগে সন্দেহজনক ঘুরাফেরা করার সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা চোরাই সিএনজিটি তল্লাশি চালিয়ে যাত্রী সিটের নিচে তিনটি মাস্টার কী (চাবি), একটি কমন ইঞ্জিন সুইচ ও একটি তালা ও গ্রিল কাটার মেশিন জব্দ করা হয়েছে। খবর পেয়ে সিএনজিটির প্রকৃত মালিক মনির হোসেন গাড়ির কাগজপত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে এ ঘটনায় তিনি চুরি ও ছিনতাইয়ের অভিযোগে আটকদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেন। চোরচক্রের চার সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। চুরি ও ছিনতাইয়ের মামলায় আটক দেখিয়ে বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর