July 9, 2026, 8:44 am

ফেনীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ১ টাকায় বাজার পেল ৫০০ দুস্থ

Reporter Name
  • আপডেট Wednesday, October 29, 2025
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ফেনীতে দুস্থদের জন্য ১ টাকায় বাজার ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের জুলাই চত্বর প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদল এ কর্মসূচি আয়োজন করে।
১ টাকায় বাজারের মধ্যে রয়েছে চাউল ৩ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার ও বিস্কুট ১ প্যাকেট। এছাড়াও একই কর্মসূচিতে ৫০০ জন শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল), জেলা যুবদলের সদস্য বেলাল হোসেন ও ইসরাফিল মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার জানান, যুবদল এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। মাত্র ১ টাকায় দুস্থদের বাজার ও শ্রমজীবীদের ৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর