July 9, 2026, 12:16 pm

ফিলিস্তিনে আর এক ফোঁটা রক্ত দেখতে চাই না: কাদের গণি চৌধুরী

Reporter Name
  • আপডেট Thursday, April 10, 2025
  • 76 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, শুধু ইসরায়েলের পণ্যই নয়, ইসরায়েলকেই বয়কট করতে হবে। তিনি বলেন, ইসরায়েল মানবতার দুশমন; সারা বিশ্বের উচিত এদের বয়কট করা। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে পেশাজীবীদের মানববন্ধনে এসব কথা বলেন কাদের গণি চৌধুরী। বিপুলসংখ্যক পেশাজীবী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করে।
পেশাজীবীদের এই নেতা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর ফলে গাজা ও রাফায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে, যা মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্পষ্টত ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের তোয়াক্কা করেনি বরং ক্রমবর্ধমান ভয়ঙ্কর হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে। অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আমরা ফিলিস্তিনে আর এক ফোঁটা রক্ত ঝরুক সেটা দেখতে চাই না।
বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর নীরবতার সমালোচনা করে কাদের গণি চৌধুরী বলেন, ফিলিস্তিনে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে অথচ বিশ্বের শক্তিমান রাষ্ট্রগুলো নীরব, এ কেমন মানবতা! নাকি মুসলমানদের মানবাধিকার থাকতে নেই?
তিনি বলেন, ফিলিস্তিন মুসলিম কান্ট্রি বলেই বিশ্ব মোড়লরা চুপ করে আছে। এদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না।
পেশাজীবীদের পক্ষ থেকে কাদের গণি চৌধুরী আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের কাছে নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং অবরুদ্ধ গাজা ও রাফায় মানবিক ত্রাণ পৌঁছানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন কর্মসূচিতে পেশাজীবী নেতা প্রফেসর ড. এমতাজ আহমেদ, প্রফেসর ডা. আবদুল কুদ্দুস, প্রফেসর ডা. রফিকুল ইসলাম লাবু, ডা. রফিকুল ইসলাম, কৃষিবিদ ড. শফিকুর রহমাম, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলমগীর হাসিন আহমেদ, জাহানারা সিদ্দিকী, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার রুহুল আমিন আকন্দ, বিপ্লবুজ্জামান বিপ্লব, হাফিজুর রহমান, সাংবাদিক সাঈদ খান, রিয়েল রোমান, ইঞ্জিনিয়ার হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর