July 9, 2026, 7:32 am

প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনঃ মুক্তিযুদ্ধমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, February 29, 2024
  • 150 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন প্রধানমন্ত্রী এদেশের সমতল ভুমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠির ভাগ্যের উন্নয়নের জন্য নানা প্রকার উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে। এর আগেও এসব পরিবারের মধ্যে গরু, হাস ছাগল বিতরনসহ পানীয় জলের অভাব পুরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে। আপনাদের মধ্যে যে মরগী বিতরন করা হচ্ছে এগুলির যত্ন করতে হবে। ঠিকমত যত্ন করা না হলে প্রধানমন্ত্রী উদ্দেশ্য বাস্তবায়ন হবেনা। এসব জাতের মুরগী প্রতি বছর কমপক্ষে ২৩০টি ডিম দিতে সক্ষম । এসব ডিম বিক্রি করে আপনাদের পরিবারে কিছুটা হলেও অর্থের অভাব পুরন করবে। বাচ্চাদের লেখাপড়ার খরচ বহন করা যাবে। আর এতেই প্রধানমন্ত্রীন উদ্দেশ্য পুর্নবাস্তবায়ন হবে। গত বুধবার বিকেলে তিনি গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষে নির্বাচিত সুফল ভোগীদের মধ্যে মুরগী ও উপকরন বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলার ২৫৮টি পরিবারের মধ্যে ২০টি মুরগীর বাচ্চা ও মুরগীর খাবার, ঔষধসহ প্রয়োজনীয় উপকরন বিতরন করা হয়।
এছাড়া তিনি বলেন এসব মুরগীর বাচ্চা যাতে কোন রোগে ক্ষতিগ্রস্থ না হয় তার তদারকির জন্য প্রতিটি গ্রামে একটি করে টিম লিডার গঠন করতে হবে। যাতে টিম লিডার আপনাদের সহযোগীতা করতে পারে। আপনারোতো সব সময় উপজেলায় আসতে পারবেন না। তাই তারা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনাদের মুরগীর রোগ সম্পর্কে প্রয়োজনীয় সহযোগীতা করতে পারে।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে আয়োজিত পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের সভপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওামীলীগের সভাপতি মুরাদ কবির,কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, উপজেলা কর্মকর্তা নাসরিন আরা পোষন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তুষারসহ অন্যান্যরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর