June 2, 2026, 6:42 am

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গাছ লাগানোর আহ্বান মেয়র রেজাউলের

Reporter Name
  • আপডেট Friday, July 14, 2023
  • 100 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম :: জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

এসময় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সম্ভাব্য প্রতিটি স্থানে গাছ লাগাবো। আজ রেড ক্রিসেন্ট তিন হাজার গাছের চারা বিতরণ করার মাধ্যমে সবুজায়ন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলজ, ওষুধি বৃক্ষসমূহ রোপণ করে আমরা উপকার পেতে পারি।

এ কার্যক্রম উদ্বোধন করেন সোসাইটির ট্রেজারার এম এ সালাম। চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন।

চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মো. মোশরাফুল হক চৌধুরী, মো. ইমতিয়াজ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানসহ বিভিন্ন স্কুল-কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর