July 9, 2026, 11:16 am

পূবাইলে দস্যুতা, মাদক, ডাকাতি প্রস্তুতি ও ছিনতাইয়ে ৭ জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, June 24, 2025
  • 202 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ পৃথক অভিযানে দস্যুতা, মাদক, ডাকাতি প্রস্তুতি ও ছিনতাইয়ের ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা ও গাজীপুরে অভিযান চালিয়ে দস্যুতা মামলার পলাতক দুই আসামি আফসার হোসেন বাবু ও আব্দুর রহিম রানাকে গ্রেফতার করা হয়। একই রাতে নাগদা ব্রিজ এলাকায় ৩০ পিস ইয়াবাসহ জামাল পাঠান নামে একজনকে আটক করে পুলিশ।
এছাড়া শুকুন্দিরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার করা হয় তিনজনকে—সাব্বির হোসেন রনি, মো. শাহাদাত হোসেন হৃদয় ও সোহেল। অন্যদিকে, মেঘডুবি এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহায়তায় সোহেল মিয়া (২২) কে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আরও একটি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর