July 9, 2026, 3:56 pm

পূবাইলে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

Reporter Name
  • আপডেট Sunday, November 9, 2025
  • 84 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইলে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। রোববার (৯ নভেম্বর) ভোরে পুবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে পূবাইলের খোরাইদ জয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে আকাশ (২১) নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী বিশেষ অঙ্গ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করেন। এসময় স্বামী আকাশের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। উপস্থিত জনতা তার স্ত্রীকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ তাকে আটক করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, ভুক্তভোগী স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর