July 4, 2026, 5:22 am

পূবাইলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Tuesday, October 29, 2024
  • 78 জন দেখেছে

গাজীপুর মহানগরীর পূবাইল থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মোক্তার হোসেন (৪০) কে মাদকসহ গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। সোমবার রাতে পূবাইল থানাধীন হাড়িবাড়ীরটেক এলাকা এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম জানান, গ্রেফতার মোক্তার হোসেনের বিরুদ্ধে পূবাইল থানার মামলা নং-৮(১)২০ ও ১১(৮)২০, জিআর নং-৮/২০ ও ১২৩/২০, জয়দেবপুর থানার মামলা নং-৩৯(৭)১৪, তেজগাঁও থানার মামলা নং-৬৪(৩) ২০০০, ভৈরব থানার মামলা নং-২৪,তাং-১৮(৮)২১, জিআর নং-৪৮৬(২)২১ এর একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকে সে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিল। গতকাল মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর