October 12, 2026, 1:56 pm

পূজা নিয়ে কোনো শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

Reporter Name
  • আপডেট Thursday, October 19, 2023
  • 135 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শারদীয় দুর্গা উৎসবে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘পূজা উপলক্ষে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি বা শঙ্কা নেই। তারপরও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একাধিক উপায়ে এটি যাতে মোকাবিলা করা যায় সে জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরীর জাতীয় মন্দির পরিদর্শন শেষে একথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪৮টি পূজা কেন্দ্রে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। কেবল সাতটি পূজা কেন্দ্রে ছাড়া বাকি সবগুলো পূজা কেন্দ্রেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর