August 25, 2026, 8:12 am

পুলিশ সদস্যরা জীবন দিয়ে স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রেখেছে : আইজিপি

Reporter Name
  • আপডেট Saturday, March 9, 2024
  • 142 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ২০১৩-১৪ সালে এদেশের উন্নয়নের গতিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল স্বাধীনতা বিরোধী চক্র। দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার একটি চক্রান্ত শুরু করেছিল। এ সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতার চেতনাকে তারা টিকিয়ে রেখেছে। আজ শনিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে কনভেনশন হলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, বাংলাদেশকে জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সব সময় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, অপরাধ দমনে পুলিশ বাহিনী এখন কার্যকর ভূমিকা পালনে সক্ষম। এই পুলিশ বাহিনী দেশের মানুষের আস্থার ঠিকানা। তারা যেকোনো ধরনের অপরাধে সক্ষমতা অর্জন করেছে। দিনে দিনে অপরাধের ধরন পরিবর্তনের কারণে নিত্যনতুন অপরাধের সংযোজন ঘটছে। এর সঙ্গে তাল মিলিয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর