July 8, 2026, 1:00 pm

পুলিশে পদোন্নতি, এএসপি হলেন ২৬ পরিদর্শক

Reporter Name
  • আপডেট Monday, October 16, 2023
  • 103 জন দেখেছে
দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: বাংলাদেশ পুলিশের ২৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে পদোন্নতির তথ্য জানানো হয়। তাঁদের মধ্যে ২২ জন ছিলেন বিভিন্ন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (নিরস্ত্র), বাকি চারজন ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন)।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ডিএমপির আব্দুল মালেক, চট্টগ্রামের কেশব চক্রবর্তী, সিআইডির সেলিম হোসেন, এসবির আজিজুর রহমান সরকার, ডিএমপির তারেকুল ইসলাম, মাদারীপুরের মনোয়ার হোসেন চৌধুরী, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের এস এম ইকবাল আহমেদ, সিআইডির মো. শরীফুদ্দেীলা, নড়াইলের এস কে আব্দুল্লাহ আল সাঈদ, সিআইডির গাজী রুহুল ইমাম, এসবির মো. সৈয়দুজ্জামান, এসবির মোহাম্মদ সহিদ উল্যাহ, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের শেখ মো. জিয়াউল ইসলাম, জামালপুরের এম এম ময়নুল ইসলাম, আরএমপির মির্জা মো. আব্দুস ছালাম, বরিশালের মো. আলী আর্শাদ, ডিএমপির শহীদুল ইসলাম, সিআইডির রবিউল ইসলাম, এসবির মমিনুর রহমান, গাজীপুরের আমির হোসেন, পিবিআইর (যশোর) এ কে এম ফসিহুর রহমান, পিবিআইর নিজাম উদ্দিন, ডিএমপির ইয়াছিন আলম খান, ডিএমপির আলাউদ্দিন আল আজাদ, নওগাঁর বিকর্ণ কুমার চৌধুরী ও সিএসপির জহুরুল ইসলাম সরকার।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর