July 23, 2026, 11:49 pm

পুলিশের বিশেষ অভিযানে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

Reporter Name
  • আপডেট Saturday, November 15, 2025
  • 72 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়। শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তাররা হলেন মামুন মিয়া (২৩) ও মো. উবায়দুল (২১)। তারা সদর উপজেলার রাধানগর আমপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বিশ্বম্ভরপুরের চালবন্দ এলাকা থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারে দুটি মোটরসাইকেলে করে শর্টগানের কার্তুজ পাচার করা হচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। তবে অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি চালানো হয়। এসময় ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পালাতক দুজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে আরো দুজন পালিয়ে যায়। এ ঘটনায় জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর