May 25, 2026, 9:48 pm

পুরুষের পাশাপাশি নারীদেরকেও স্বাবলম্বী করে তুলতে হবে: মতিয়া চৌধুরী

Reporter Name
  • আপডেট Wednesday, April 3, 2024
  • 132 জন দেখেছে

নকলা (শেরপুর) প্রতিনিধি :: জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ‘নারীদেরকে স্বাবলম্বী করে তুলতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া। পুরুষের পাশাপাশি নারীদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাঁদেরকে স্বাবলম্বী করে তোলা।’ আজ বুধবার সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চবিদ্যালয়ের মাঠে ঈদুল ফিতর উপলক্ষে কাপড় বিতরণ অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীশিক্ষা প্রসারে সবকিছু করছেন উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার নারীশিক্ষাকে অবৈতনিক করেছে। নারী শিক্ষার্থীদের ঈদসহ পূজাপার্বণে শাড়ি, থ্রি-পিস দিচ্ছে। বছরের শুরুতে বিনা মূল্যে বইসহ দিচ্ছে আর্থিক প্রণোদনা। এর অর্থ একটাই নারীরা যেন সমাজে অবহেলিত না থাকেন।’
মতিয়া চৌধুরী বলেন, ‘আমি যখন যা পাই তা মানুষের কল্যাণে ব্যয় করি। এলাকার উন্নয়নে ব্যয় করি। ইচ্ছে করলে শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে আমরা আর্থিক প্রণোদনাসহ ঈদ উপহারের আওতায় আনতে পারি। সে সামর্থ্য আমাদের রয়েছে। কিন্তু এতে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা থাকবে না।’
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘প্রণোদনা পেতে হলে, ঈদ উপহার পেতে হলে, তাঁদেরকে (শিক্ষার্থীদের) অবশ্যই পরিশ্রম করে ভালো ফলাফল করতে হবে। প্রতিযোগিতায় যারা টিকবে শুধু তাঁরাই প্রণোদনা ও ঈদ উপহারের আওতায় আসবে।’
নারীদেরকে স্বাবলম্বী করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, ‘এই জন্য প্রয়োজন নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া। পুরুষের পাশাপাশি নারীদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাঁদেরকে স্বাবলম্বী করে তোলা।’
ওই অনুষ্ঠানে উরফা ইউনিয়নের সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১০ জন নারী শিক্ষার্থীর মধ্যে থ্রি-পিস, নবম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ৪ জন নারী শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া শাড়ি ও থ্রি-পিস এবং উরফা ইউনিয়নের দরিদ্র, অসহায় মানুষের মধ্যে শাড়ি, ট্রাউজার, টি-শার্ট ও শার্ট বিতরণ করেন মতিয়া চৌধুরী।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, বিএডিসির উপপরিচালক শহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর