May 31, 2026, 3:25 pm

পিরোজপুরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • আপডেট Wednesday, February 25, 2026
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ মো. আলীম খান (৪৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে ডিবি। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
এ সময় ওই গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মাণাধীন ইট সোলিং রাস্তার সামনে গেলে মো. আলীম খান নামে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যোওয়ার সময় ডিবি পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে, তার নিজবসত ঘরের নিজ শয়ন কক্ষের খাটের তোষকের নিচে মজুদ রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. জিয়াউর রহমান বলেন, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার মো. আলীম খানের বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর