June 5, 2026, 12:18 pm

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

Reporter Name
  • আপডেট Sunday, December 7, 2025
  • 99 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কক্সবাজারে আজ সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
প্রথম দুই ম্যাচের মতো আজকের ম্যাচটিও ছিল লো স্কোরিং। টসে জিতে ব্যাটিং নিয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৮৬ রান তোলে পাকিস্তানের মেয়েরা। রানটা ১৩.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। তিনটি ছক্কা মেরেছেন চারে নামা এই ব্যাটসম্যান। ৮ রানে ২ উইকেট হারানোর পর জান্নাতের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন সাদিয়া। দলকে ৫৩ রানে রেখে অধিনায়ক আউট হয়ে যাওয়ার পর বাকি কাজটা সারেন জান্নাত।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটির বেশির ভাগ রানই ছিল ২৫ বলে ৩০ রানে অপরাজিত জান্নাতের। জুটিতে তার সঙ্গী মায়মুনা নাহার অপরাজিত ছিলেন ৪ রানে। এর আগে পাকিস্তানের ইনিংসে ২টি করে উইকেট নিয়েছেন হাবিবা ইসলাম ও অতসী মজুমদার। সিরিজের শেষ দুই ম্যাচ কক্সবাজারেই ১০ ও ১২ ডিসেম্বর। প্লেয়ার অব দ্য ম্যাচ বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক সাদিয়া ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর