July 9, 2026, 7:32 am

পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, April 28, 2025
  • 183 জন দেখেছে

মো: জাফর আলী :: পহেলা মে মহান শ্রমিক দিবস উপলক্ষে কেন্দ্রীয় শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকালে কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী পরিষদের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকারের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার। সভা পরিচালনা করেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন।
সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোঃ আলেক,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী, ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি এম শামীমসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় শ্রমিক দিবসের কর্মসূচি সফলভাবে পালন এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ শ্রমিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে পহেলা মে উপলক্ষে ব্যাপকভাবে শ্রমিক সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর