July 4, 2026, 3:06 pm

পলাতক পুলিশ সদস্যরা সন্ত্রাসী, তাদের পেলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, October 19, 2024
  • 64 জন দেখেছে

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ বাহিনীর ১৮৭ জন সদস্য কাজে যোগ না দিয়ে পলাতক রয়েছেন। তারা এখন ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচিত হবে এবং দেখামাত্রই তাদের গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, ‘অপরাধীদের ক্ষেত্রে যে আইন, তাদের ক্ষেত্রে সে আইন প্রয়োগ করা হবে। আজ শনিবার দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পুলিশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। পুলিশের মধ্যে যে ট্রমা কাজ করছে, আমার কাছে এমন কিছু নাই যে দুই চারদিনে সেই অবস্থা থেকে বের করে আনব। বাস্তবতা হচ্ছে উন্নতি করেছে, আরও উন্নতি হবে।’
আসামি গ্রেপ্তার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক নিরীহ মানুষ আসামি হয়েছে। আসামি করে বাণিজ্যের ঘটনাও ঘটেছে বলে পত্রিকায় এসেছে। এসব সমস্যা করছে।’
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কৃষি যান্ত্রিকীকরণ ও সারে ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা নিয়ে তদন্ত হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। দুই একজনকে ইতিমধ্যে কাস্টডিতে নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার আমলের নিয়োগে ক্ষেত্রে কিছু মেধায় চাকরি পেয়েছে। এর বাইরে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে সমন্বিত ডিসিশন আসতে হবে।’ পলাতক প্রভাবশালী নেতাদের অবস্থান সম্পর্কে জানাতে পারলে সাংবাদিকদের পুরস্কার দেওয়ার কথাও জানান এ উপদেষ্টা।
এসময় সেক্টর ও রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি পরিদর্শন করেন। এদিন র‌্যাব-৫ কার্যালয় ও বরেন্দ্র উন্নয়ন প্রকল্প কার্যালয় পরিদর্শন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর