আব্দুল কাদের, টঙ্গী :: টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে আগামী ২০২৫ সনের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের “লেখাপড়ার অগ্রগতি ও আমাদের করণীয়” শীর্ষক শিক্ষক-অভিভাবক সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমি ভবন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, আগামী ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সকল বিষয়ে ভালোভাবে পড়ালেখা করতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টা আছে, সেই সময়টা কাজে লাগাতে হবে। পড়ালেখায় মনোযোগ দিতে হবে। পরীক্ষায় যাতে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে সেইজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে কলেজে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে।
তিনি আরো বলেন, তোমরা যদি ভালোভাবে পড়াশুনা কর তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশুনা করছে কিনা তা শিক্ষকদের পাশাপাশি অভিভাবদেরও খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা যেন সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত না থাকে সে দিকে নজর রাখতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করলে পরীক্ষায় শতভাগ প্রশ্নের উত্তর লিখতে পারবে। শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারলেই শিক্ষা প্রতিষ্ঠানে সুনাম বজায় থাকবে। এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাই আমি সকল শিক্ষার্থীদের বলবো মোবাইলে সময় নষ্ট না করে লেখাপড়ায় মনোযোগী হও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষ, মোঃ আলতাফ হোসেন, কলেজ সমন্বয়কারী প্রভাষক মোঃ মনজুরুল হক, মোহাম্মদ শাহীন, জান্নাতুল ফেরদৌস, খাদিজা আক্তার তামান্না, চৌধুরী আশরাফ হোসেন, গোলজার হোসেন আকন্দ, মোঃ আশরাফ আলী, আব্দুল কাদির খান, নাসরিন আক্তার খানম, তামরিন চৌধুরী, খালোদা আকতার, হাবিবুর রহমান বিএসসি, জাকির হোসেন ও সাবিহা সুলতানা প্রমুখ।