May 25, 2026, 8:46 pm

পরিবারের কাছে ফিরলেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার

Reporter Name
  • আপডেট Friday, April 5, 2024
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ব্যাংক ডাকাতিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর একের পর এক হামলার ঘটনায় সন্ত্রাস দমনে আজ থেকে বান্দরবানে শুরু হচ্ছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। আজ শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টায় বান্দরবান জেলা পরিষদ অডিটরিয়ামে প্রেস ব্রিফ্রিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
তিনি বলেন, কেএনএফ সন্ত্রাসীরা নিজেদের অবস্থান জানান দিতে রাষ্ট্রদ্রোহী কার্যকলাপসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো তারা আরো বড় ধরনের হামলার নাশকতা করতে পারে। তাই সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না, সিসিটিভি ফুটেজ শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, র‌্যাবের নিজস্ব কৌশলে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রুমা থেকে অক্ষত অবস্থায় ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়েছে। ব্যাংক ম্যানেজারকে জীবিত উদ্ধারের জন্যই আমরা হার্ড লাইনে যাইনি। তবে র‍্যাব যখন নানা কৌশল অবলস্বন করে তখনই কেএনএফ সন্ত্রাসীরা র‌্যাবের পাতা ফাঁদে পা দেয় এবং অপহৃত ব্যাংক ম্যানেজারকে মোটরসাইকেলে করে রুমার একটি জায়গায় রেখে চলে যায়। সেখান থেকে র‌্যাবের সদস্যরা তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
তিনি আরো বলেন, ব্যাংক ম্যানেজারকে অপহরণের পর পাহাড় ও ঝিরি পথে দীর্ঘক্ষণ হেঁটে তাদের আস্তানায় নিয়ে যায় কেএনএফ সন্ত্রাসীরা। এরপর থেকে ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে বিভিন্ন সংস্থার সহযোগিতায় অভিযানে নামে র‌্যাব। পরে কেএনএফ সন্ত্রাসীরা র‌্যাবের পাতা ফাঁদে পা দেয় এবং অপহৃত ব্যাংক ম্যানেজারকে মোটরসাইকেলে করে রুমার একটি জায়গায় রেখে চলে যায়। সেখান থেকে র‌্যাব তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ব্যাংক ম্যানেজারের ল্যাপটপ ব্যবহার করে সন্ত্রাসীরা সাইবার হামলার চালাতে চেয়েছিল বলেও জানান তিনি।
খন্দকার আল মঈন বলেন, বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ আগামীতে আরো বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই তাদের নির্মূলে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে থেকে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করব বিভিন্ন বাহিনীর সহযোগিতায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর