October 12, 2026, 2:58 pm

পবিত্র শবে মি’রাজ শরীফের সম্মানার্থে মুসলমানদের করণীয়

Reporter Name
  • আপডেট Thursday, February 8, 2024
  • 131 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।সাইয়্যিদুল মুরসালীন নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। আরবী মাসের মধ্যে অন্যতম সম্মানিত মাস হলো পবিত্র মাহে রজবুল হারাম বা রজব মাস। এই পবিত্র রজবুল হারাম মাস উনার ২৭ তারিখ রাত্রে সংঘটিত হয় পবিত্র মি’রাজ শরীফ। এই সম্মানিত শবে মি’রাজ শরীফ হলো যিনি মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সীমাহীন, অবর্ণনীয়, অকল্পনীয়,শান-মান মর্যাদা, মর্তবা বুযূর্গী সম্মান মুবারক উনাদের সামান্যতম বহিঃপ্রকাশ মাত্র। সুবহানাল্লাহ!
তাই আসুন!আমরা পবিত্র শবে মি’রাজ শরীফ-এ বেশি বেশি পবিত্র মীলাদ শরীফ,পবিত্র দুরূদ শরীফ,তওবা, ইস্তিগফার পাঠ করি এবং সাধ্যমতো গরিব-মিসকিনদের দান-খয়রাত করি। আর দিনে রোযা রাখা।মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বরকতময় জীবনী বেশি বেশি আলোচনা করলে মহান আল্লাহ পাক উনার খাছ রহমত ও বরকত নাযিল হয়ে থাকে।অতএব মহান আল্লাহ পাক! যামানার ইমাম ও মুযতাহিদ হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার উসিলায় আমাদের সবাইকে পবিত্র শবে মি’রাজ শরীফ-এ হাকিকী আমল করে সন্তুষ্টি হাসিল করার তাওফিক দান করুন।(আমীন)

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর