July 9, 2026, 2:52 pm

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পীরজাদা মোঃ নোয়াব আলী

Reporter Name
  • আপডেট Sunday, February 25, 2024
  • 113 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের সুখ, শান্তি কামনা করে এক শুভেচ্ছা বাণী দিয়েছেন দৈনিক বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মোঃ নোয়াব আলী। তিনি এক শুভেচ্ছা বাণীতে বলেন, বিশ্বের মুসলমানদের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এই রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারনেই পবিত্র রাতে ধর্মপ্রাণ মানুষ সারারাত আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থনা করে। সকল অনাচার ও অপবিত্রতা থেকে মুক্তি পাবার লক্ষ্যে আল্লাহ’র কাছে মোনাজাত করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন। এই পবিত্র রজনীতে সবার জীবন আনন্দময় ও সুখ শান্তিতে ভরে উঠুক আমি এই প্রার্থনা করি। আমরা সবাই হানাহানি, রক্তপাত, অসুয়া, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখবো, এ মহান রাতে এটাই হোক আমাদের অঙ্গীকার। পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর