June 2, 2026, 10:16 am

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আবদুল খালেক

Reporter Name
  • আপডেট Thursday, March 12, 2026
  • 66 জন দেখেছে

মোঃ জাফর আলী: গাজীপুর মহানগর ৪৬নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আবদুল খালেক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর মহানগরের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।
তিনি আরও বলেন, ৪৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
আব্দুল খালেক বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে তিনি প্রতিটি পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে। সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশি সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে। পরিশেষে তিনি ৪৬ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিককে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর