July 9, 2026, 7:33 pm

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জাতির সংকটে কাজ করার আহ্বান আইজিপির

Reporter Name
  • আপডেট Wednesday, February 21, 2024
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিগণের প্রতি জাতির যেকোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের র‌্যাংক ব্যাজ অলংকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, এ পদোন্নতি আপনাদের কর্মদক্ষতার স্বীকৃতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিগণ এবং তাদের সহধর্মিনীগণ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি তার বক্তব্যের শুরুতে বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে পুলিশ। আজকে স্বাধীন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষম হয়েছে। আগামীতেও আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম। বাংলাদেশ পুলিশের রীতি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিগণকে আইজিপি এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের সহধর্মিনীগণ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নিপ্রাপ্ত কর্মকর্তাগণ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। গত ১৮ ফেব্রুয়ারি পৃথক প্রজ্ঞাপনে পুলিশের ১৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করার কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এদের মধ্যে ৪ জন নিয়মিত পদে এবং ১০ জন সুপার নিউমারারি পদে পদোন্নতি পেয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর