July 9, 2026, 6:21 am

ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, September 29, 2024
  • 101 জন দেখেছে

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, একটি মহান আদর্শের উপরে ভিত্তি করে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। এ কথা অনস্বীকার্য যে, একটি ন্যায়ভিত্তিক শোষণমুক্ত সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
এ সময় প্রধান বিচারপতি বলেন, আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা, ন্যায়বিচার, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার উচ্চারিত হয়েছে। যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র-জনতা জুলাই-আগস্ট মাসে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে, তার লক্ষ্য ছিল দেশের সবস্তরে সামাজিক সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে জেলা দায়রা জজের বিচারক জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল, অ্যাড. মোদাররেস আলী ইছা, অ্যাড. সুবল চন্দ্র সাহা, অ্যাড. জাহিদ ব্যাপারি প্রমুখ বক্তব্য দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর