July 9, 2026, 9:54 pm

নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২

Reporter Name
  • আপডেট Tuesday, December 19, 2023
  • 87 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, জামালপুর :: জামালপুরের সরিষাবাড়িতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের প্রধান সড়কে এই ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশীদ (ট্রাক) প্রতীকের দুই সমর্থক মিঠু মিয়া ও ফারুক হোসেন আহত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী ঢাকা তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদের সমর্থক মিঠু মিয়ার সাথে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলালের সমর্থক সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বেলাল হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এক পর্যায়ে সরিষাবাড়ী তারাকান্দি প্রধান সড়কে লাঠিসোঁটা হাতে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষের কর্মী সমর্থকরা। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে স্টেশন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর