নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :: মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, বিএনপি-জামাত ক্ষমতায় এলে তারা দেশের উন্নয়ন না করে নিজেদের পকেট ভারী করবে। একই সরকার বারবার ক্ষমতায় থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে যে উন্নয়ন করেছে, বাংলাদেশের ইতিহাসে আর কোনো সরকার এতো উন্নয়ন করতে পারেনি। বুধবার (১৯ জুলাই) বিকালে উপজেলার জমশা ও চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ পৃথক ভাবে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নদী ভাঙনরোধে মানিকগঞ্জে বেড়িবাধ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বয়স্ক ভাতা, নারী পরিত্যক্ত ভাত, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও গর্ভকালীন ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।
শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুর রহমান, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, জেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট কোহিনূর ইসলাম সানি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বল।
অন্যান্যের মধ্যে জামশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু, চারিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন দেওয়ান, চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওহাব আলী পোদ্দার, জামশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, জামশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রোমান পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক মহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা কোহিনূর রহমান ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক নারগিস আক্তার জলি, জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও আব্দুল হালিম রাজুসহ উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে এদিন চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয়ের তিন তলা একটি ভবন উদ্বোধন করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।