July 9, 2026, 9:53 am

নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলম গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, April 9, 2025
  • 60 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: নোয়াখালী-২ আসনের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন আরটিভিরও চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর