July 9, 2026, 12:33 pm

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে সভা-মিছিল

Reporter Name
  • আপডেট Thursday, August 1, 2024
  • 104 জন দেখেছে

মো: জাফর আলী :: কোটা আন্দোলন নিয়ে সারাদেশে বিএনপি-জামায়াত-শিবির কর্তৃক অগ্নিসংযোগ, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও মিছিল করেছে। বুধবার বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে।
গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবুসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। এর আগে গাজীপুর মহানগরের চন্দনা চৌরাস্তা জাগ্রত চৌরঙ্গীর চারপাশে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বিশাল মিছিল প্রদক্ষিণ করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর