July 24, 2026, 12:58 am

নেত্রকোনা-৪: উপ-নির্বাচনে নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান

Reporter Name
  • আপডেট Saturday, July 22, 2023
  • 120 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা :: নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব ও দলের তথ্য এবং গবেষণা উপ-কমিটির সদস্য সাজ্জাদুল হাসান। শুক্রবার রাতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদীয় ও আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাজ্জাদুল হাসানের প্রয়াত পিতা আখলাকুল হোসাইন আহমেদ বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু তার বাবাকে মোহনগঞ্জ ও বারহাট্টা নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন দিয়েছিলেন এবং প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন। সাজ্জাদুল হাসানের বড় ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

গত ১১ জুলাই মারা যান নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন। ১৫ জুলাই শূন্যঘোষিত আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ১৬ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর