নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা :: আগামী ২ সেপ্টম্বর নেত্রকোনা ৪ সংসদীয় আসনে উপনির্বাচনে অনুষ্ঠিত হবে। আজ বুধবার এ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ধানমন্ডি ৩/এ দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন, নেত্রকোনার উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক বিমান এ্যয়ারলাইন্স এর পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। তিনি মঙ্গলবার দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে বুধবার জমা দিয়েছেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মেম্বার বীর মুক্তিযোদ্ধা গোলাম মেলা।
মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি,বীর মুক্তি যোদ্ধা আ:কদ্দুস তালুকদার, সম্পাদক আব্দুল হান্নান শামীম, খালিয়াজুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীত বরণ সরকার, সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, খালিয়াজুড়ি সাবেক উপজেলা চেয়ারম্যান সুয়েব ছিদ্দিকী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী হাবিবুর রহমান, দীলিপ কুমার দত্ত, নূরুল আমিন, যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন চৌধুরী, মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী। সাজ্জাদুল হাসান মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রমের সাবেক গণপরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী ডা.আখলাকুল হোসাইন আহমেদ এর দ্বিতীয় পুত্র। তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব, কার্যালয় সচিব, ও সিনিয়র সচিব হিসেবে চাকরি শেষ করে অবসরে যান। সাজ্জাদুল হাসান তার ঐকান্তিক প্রচেষ্টায় নেত্রকোনায় প্রায় ৮ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করে নেত্রকোনার উন্নয়নের রুপকার হিসেবে পরিচিতি লাভ করেন।
উল্লেখ্য গত ১১ জুলাই নেত্রকোনা ৪আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যান। এতে এ আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তারখ দেন নির্বাচন কমিশন।