July 9, 2026, 5:06 pm

নেত্রকোনায় এক দফা দাবিতে নার্সদের মানববন্ধন

Reporter Name
  • আপডেট Saturday, September 14, 2024
  • 81 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা :: নেত্রকোনায় এক দফা দাবিতে মানববন্ধন করেছে নার্সিং সংস্কার পরিষদ নার্সিং ইনস্টিটিউট নেত্রকোনা ও জেলা সদর হাসপাতাল। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতাল চত্বরে নাসিং ইনস্টিটিউটের সমানে এই মানব্বন্ধনের আয়োজন করা করেছে।
নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার লক্ষ্যে ১ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো. বাদশা মিয়া, নার্সিং এসোসিয়েশনের সভাপতি সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম ও সম্পাদক বিউটি রানীসহ অন্যরা।
নানা স্লোগানে আন্দোলনকারীরা এক দফা দাবী না মানলে কঠোর হুঁশিয়ারি দেয়। এতে শিক্ষানবিশসহ সিনিয়র স্টাফ নার্স এবং অন্যান্যরাও অংশ নেয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর