July 9, 2026, 9:00 am

নেত্রকোনার মোহনগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আগমনকে ঘিরে উচ্ছসিত

Reporter Name
  • আপডেট Tuesday, October 3, 2023
  • 146 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার, ময়মনসিংহ :: মোহনগঞ্জ হাওরের রূপ-রস আর ভাটি বাংলার ভূমি আদর্শ নগরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র আগমনকে ঘিরে এলাকার লোকজন গর্বিত ও উচ্ছ্বসিত বিরাজ করছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে অনুষ্টিত হবে বলে জানাযায়। স্থানঃ শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, আদর্শ নগর,মোহনগঞ্জ। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে থাকবেন  স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।বিশেষ অতিথি হিসেবে ১৬০, নেএকোণা-৪(মদন, মোহনগঞ্জ,খালিয়াজুরি) আসনের জননন্দিত নেতা সাজ্জাদুল হাসান এমপি।
এছাড়াও নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ আমিরুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শামসুর রহমান লিটন।শুভেচ্ছা বক্তব্য রাখবেন মদন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল কদ্দুস।
খালিয়াজুরি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট অজিত বরণ সরকার,মদন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,খালিয়াজুরি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান।অনুষ্টানে সভাপতিত্ব করবেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লতিফুর রহমান। সঞ্চালনায় মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবাল। উক্ত সমাবেশে আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ সহ সাধারন লোকজন সবাইকে অংশ গ্রহণ করার জন্য জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর