July 9, 2026, 5:19 pm

নির্বাচিতদের আইনের প্রতি যদি ধারণা না থাকে, তাহলে পরিষদের পূর্ণতা আসবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, June 24, 2024
  • 92 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক (এমপি) বলেছেন, উপজেলা পরিষদের যারা নব নির্বাচিত হয়েছেন, তারা কিভাবে পরিষদ চালাবেন? সেই আইনের প্রতি যদি তাদের ধারণা না থাকে, তাহেল পরিষদ পরিচালনায় পূর্ণতা আসবে না। এছাড়াও আইন যা বলে যদি সেই মতে কাজ করেন। এক্ষেত্রে সরকার যদি বিরূপও থাকে তাহলে সরকার কোনো কিছু করতে পারবে না।
তিনি সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে নবনিবার্চিত উপজেলা পরিষদের ১ম মাসিক সমন্বয় সভায় এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তারসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ^াস, কালিয়াকৈর থানার ওসি অপারেশন জোয়ায়ের আহম্মেদসহ বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
তিনি আরো বলেন, আমি ৩৫ বছর ধরে ইউপি চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকারের সাথে সম্পৃক্ত ছিলাম। সে সুবাধে স্থানীয় সরকারের সাথে আমার একটি গভীর সম্পর্ক। আইনগত যেভাবে ইউনিয়ন পরিষদ চালানোর কথা সেভাবে স্থানীয় চেয়ারম্যানগণ পরিষদ পরিচালনা করেন না। পাঁচ বছর পর পর ইউনিয়ন পরিষদের ট্র্যাক্স নির্ধারণ করতে হয়। আমাদের সময় ৭৫ ভাগ ট্র্যাক্স আদায় করার নিয়ম ছিল। কোন ইউনিয়ন পরিষদ যদি ৭৫ ভাগ ট্র্যাক্স আদায় করতে না পারে, নিয়ম অনুযায়ী সে ইউনিয়ন পরিষদ বাতিল হবে। ট্র্যাক্স প্রদানকারীদের সাথে স্থানীয় পরিষদের সদস্যদের সুসর্ম্পক রাখতে হবে। তাহলে মানুষ ট্র্যাক্স প্রদানে উৎসাহিত হবে।
মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের যে আইন আছে সে আইন যদি আপনারা প্রয়োগ না করেন, তাহলে জনগণের সেবা নিশ্চিত করতে পারবেন না। কেউ যদি ট্র্যাক্স পরিশোধ না করে, তাহলে সে পরিমান তার সম্পদ ইউপি চেয়ারম্যান ক্রোক করতে পারবেন।
এছাড়া কাজীদের কাছ থেকে ট্র্যাক্স আদায়ের ব্যবস্থা গ্রহনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ প্রদান করেন। এসময় কমিউনিটি সেন্টার, সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়মিত সেবা প্রদান হয় কিনা? সে দিকে খোঁজখবর রাখার জন্য স্থানীয় পরিষদের প্রতি আহব্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর